ওসমানীনগরে শ্বশুরবাড়িতে জামাই খুনের অভিযোগ : স্ত্রী-শাশুড়ি আটক

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০১৭

ওসমানীনগরে শ্বশুরবাড়িতে জামাই খুনের অভিযোগ : স্ত্রী-শাশুড়ি আটক

Manual7 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে শ্বশুরবাড়ি ডেকে নিয়ে জামাই সাইফুল ইসলামকে (২২) হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সাইফুল উপজেলার উমরপুর ইউপির আবদুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের মৃত মজিদ উল্লার ছেলে। এ ঘটনায় সাইফুলের স্ত্রী রাশিদা বেগম ও শাশুড়ি ছায়া বেগমকে আটক করেছে পুলিশ।

শনিবার উপজেলার সাদীপুর ইউপির রহমতপুর চর গ্রামের শ্বশুর নেছাওর আলীর বাড়ি থেকে সাইফুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

Manual4 Ad Code

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সাইফুলের সঙ্গে রাশিদার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত বছরের নভেম্বরে সাইফুল রাশিদাকে নিয়ে পালিয়ে গিয়ে তৃতীয় বিয়ে করে। সাইফুল-রাশিদার বিয়ের পর কিছুদিন সুন্দরভাবে চলার পর রাশিদার বহুগামী পরকীয়া নিয়ে সন্দেহ করে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহের সৃষ্টি হয়।

Manual2 Ad Code

এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠকও হয়। মাস দুয়েক আগে রাশিদা তার বাবার বাড়িতে চলে যায়। শনিবার সাইফুল মারা গেছে বলে তার শ্বশুরবাড়ি থেকে খবর পায় সাইফুলের পরিবারের লোকজন।

ঘটনাটি পুলিশকে জানালে শনিবার দুপুর ১টার দিকে সাইফুলের শ্বশুরবাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সাইফুলের বড় ভাই আজিজুল ইসলাম অভিযোগ করে  জানান, তার ভাইয়ের স্ত্রী রাশিদার সঙ্গে রহমতপুরের নছির ও আবদুল্লাহপুরের কাদির এবং আফজলের সঙ্গে পরকীয়া প্রেম রয়েছে। শুক্রবার রাতে রাশিদা ফোন করে ডেকে নিয়ে নছির গংয়ের সহযোগিতায় তাদের বাড়িতেই সাইফুলকে হত্যা করে। তিনি ভাই হত্যার বিচার দাবি করেন। ওসমানীনগর থানার ওসি আবদুল আউয়াল চৌধুরী শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code