সিলেট ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মে ৬, ২০১৭
সিলেট :: এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে দর্শনার্থী নিয়ন্ত্রণ কর্মসূচী সফলের লক্ষে র্যালী, লিফলেট বিতরণ, সচেতনতামূলক আলোচনা সভা ও প্রদশনীর উদ্বোধন করা হয়েছে।
শনিবার প্রদর্শনী ও র্যালী উদ্বোধন করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনালের একে মাহবুবুল হক।
রোগীদের সাথে স্বজনদের সাক্ষাতের নির্ধারিত সময় সূচীতে ১৫ মার্চ হইতে ৩১ অক্টোবর বিকাল ৪টা থেকে ৬টা। শীতকালীন ১ নভেম্বর থেকে ১৪ মার্চ বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে।
র্যালী পরবর্তী দর্শনার্থীদের নিয়ে সচেতনতা মূলক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একে মাহবুবুল হক বলেন, রোগীদের সুচিকিৎসার স্বার্থে দর্শনার্থী নিয়ন্ত্রণ কর্মসূচী উদ্যোগ নেয়া হয়েছে। সেবার মান উন্নায়নে ভর্তিরত রোগিকে একটি আইডি কার্ড প্রদান করা হবে। কার্ড প্রদর্শন করে সাথে থাকা স্বজন প্রবেশ করবেন। রোগির সুচিকিৎসায় সকলে সহযোগিতা প্রয়োজন।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য ও উপস্থিত ছিলেন, হাসপাতালের উপপরিচালক ডাঃ দেবপদ রায়, সহকারী পরিচালক প্রশাসন ডাঃ রথীন্দ্র চন্দ্র দেব, অর্থ ডাঃ মোঃ আলাউদ্দিন, সিনিয়র ষ্টোরকিপার ডাঃ মোঃ আফসার উদ্দিন, সিভিল সার্জন ডাঃ হিমাংষু লাল রায়, আর এস নিউরো সার্জারী ডাঃ এস এম আসাদুজ্জামান জুয়েল, আরএস গাইনী ডাঃ লিপিকা দাস, আরপি শিশু ডাঃ তানজিনা চৌধুরী, আরএস জেনারেল ডাঃ অরুণ কুমার বৈষ্ণব, সেবা তত্ত্বাবদায়ক মিসেস শিউলী আক্তার, নার্সিং কর্মকর্তা পরিমল বণিক, রেখা রানী বনিক, আবেদ হোসেন চৌধুরী, পিএ টু পরিচালক মোঃ রুহুল আমিন, পরিসংখ্যানবিদ ভারপ্রাপ্ত সাইফুল মালেক খান, ওয়ার্ড মাষ্টার আবুল খায়ের চৌধুরী, রওশন হাবিব, চতুর্থ শ্রেণীর সাধারণ সম্পাদক ইমরান হোসেন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি