সিলেট ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
বিনোদন ডেস্ক : বেশ দুর্নাম আছে বলিউড কুইন খ্যাত তারকা কঙ্গনা রানাউতের। একবার তিন খানকে নিয়ে বেসামাল কথা বলেছিলেন। এরপর থেকে তিন খানই কঙ্গনার সাথে অভিনয় করতে অাপত্তি করেছেন। আরো অনেক নায়কই আছেন যারা এই নায়িকার সঙ্গে কাজ করতে আগ্রহবোধ করেন না। স্বভাবতই তাকে দেখা যায় নতুন কিংবা খানিকটা কম জনপ্রিয় নায়কদের বিপরীতে।
তবে ভালো বন্ধুত্বের জন্য বরাবরই কঙ্গনার পাশে ছিলেন হৃত্কি রোশন। দুজনে ছবিও করেছেন। কিন্তু এবার সেই বন্ধুটিকেও হারালেন কঙ্গনা। হৃতিক সাফ জানিয়ে দিয়েছেন, আর কখনো তিনি কঙ্গনার সঙ্গে কাজ করবেন না!
এই খবরে শোরগোল পড়ে গেছে বলি পাড়ায়। অনেকেই বলছেন, প্রেম নিয়ে বিতর্ক উঠাতেই হৃতিক চটেছেন কঙ্গনার উপর। তাদের দাবি. কঙ্গনার প্রেমে পড়েই সংসার হারাতে হয়েছে হৃতিককে। একটু দেরীতে হলেও বলিউডের ‘গ্রিক গড’ সেটা আঁচ করতে পেরেছেন। আর সে জন্যই তিনি দূরে সরে থাকতে চান।
এদিকে নায়কেরা একে একে পাশ থেকে সরে যেতে থাকলে বলিউডের ‘কুইন’ হয়তো একটু অসুবিধায় পড়ে যাবেন- এমন মন্তব্যও করছেন অনেকে!
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি