কন্যা সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মে ২৮, ২০১৬

কন্যা সন্তানের বাবা হলেন রেলমন্ত্রী

Manual5 Ad Code

ছবি সংগৃহীত

Manual1 Ad Code

সুরমা মেইল নিউজ : কন্যা সন্তানের বাবা হয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকেল পৌনে ৪টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার। মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন। বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি এবং রেলমন্ত্রীর নিকটাত্মীয় জামশেদ আলম রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

আগামী ৩১ মে রেলমন্ত্রী মুজিবুল হকের হকের ৬৯তম জন্মদিন। এই উপলক্ষে তার পরিবারে এই নতুন অতিথির আগমনের মধ্যদিয়ে এ দিনটি আরো আনন্দঘন হয়ে উঠবে এমনই আশাবাদ ব্যক্ত করেছেন মন্ত্রীর স্বজন ও সমর্থকরা।

Manual6 Ad Code

উল্লেখ্য, ২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code