কমলগঞ্জে অন্ত:স্বত্তা কলেজছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, এপ্রিল ৭, ২০১৮

কমলগঞ্জে অন্ত:স্বত্তা কলেজছাত্রী হত্যার প্রতিবাদে মানববন্ধন

Manual4 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গোপাল নগর রেল ক্রসিং এলাকায় সরকারী মহিলা কলেজের অনার্স ৪র্থ বর্ষের মেধাবী ছাত্রী ও পতনঊষার গ্রামের ৫ মাসের অন্ত:স্বত্তা গৃহবধূ তাসকিরা হক তান্নিকে (২২) হত্যা করে রেললাইনে ফেলে দেওয়ার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual8 Ad Code

শনিবার (০৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুলাউড়ার কানিহাটি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর আয়োজনে স্থানীয় পাইকপাড়া বাজারে এবং সকাল সাড়ে ১১টায় নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে, দুপুর পৌনে ১২টায় পাবই রেলগেইট এলাকায়, ও দুপুর ১২টায় কমলগঞ্জের সরিষতলা বাজারে এলাকাবাসীর আয়োজনে পৃথক পৃথক মানববন্ধন ও প্রতিবাদ সভা হয়েছে।

মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে অবিলম্বে তান্নি হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানানো হয়। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচির হুমকি দেওয়া হয়।

Manual6 Ad Code

কানিহাটি উচ্চ বিদ্যালয়ে মানববন্ধন কর্মসূচিতে আব্দুল আহাদের পরিচালনায় বক্তব্য রাখেন- সাবেক ইউপি চেয়ারম্যান মাহমুদ আলী, কানিহাটি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক ফজল উদ্দিন আহমদ, হাজীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি এম এ মুহিত, হারুনুর রসিদ, নিহত কলেজ ছাত্রীর ভাই আজিজুল হক তামিমসহ আরো অনেকে।

নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় ও কলেজে মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন- হাজীপুর ইউপি চেয়ারম্যান সাংবাদিক আব্দুল বাছিত বাচ্ছু, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, সমাজসেবক রেজাউর রহমান চৌধুরী, কলেজ গভর্নিং বডির সভাপতি সমুজ আলী, অধ্যক্ষ প্রভাত চন্দ্র শর্ম্মাসহ অনেকে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code