কমলগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে স্কুল ছাত্রী উধাও!

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০১৮

কমলগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে স্কুল ছাত্রী উধাও!

Manual5 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জে এসএসসি পরীক্ষা দিতে এসে শারমিন আক্তার (১৫) নামে এক পরীক্ষার্থী নিখোঁজ হয়েছে।কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষার্থী।

Manual7 Ad Code

এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা মো: মুছন মিয়া (৩৫) কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।

Manual5 Ad Code

কমলগঞ্জ থানায় দায়েরকৃত সাধারণ ডায়েরির সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সিএনজি অটোরিক্সার চালক মো: মুছন মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছিল। রোববার সকালে পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে স্কুলে যায়।পরীক্ষা কেন্দ্র কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে বান্দবীদের কলম আনার কথা বলে আর স্কুলে যায়নি।

Manual1 Ad Code

পরীক্ষায় অংশগ্রহন না করায় স্কুলের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব মেয়ের বাবাকে মোবাইল ফোনে জানান।মেয়ের বাবা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখোঁজি করে কোথাও না পেয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোক্তাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, থানায় একটি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code