কমলগঞ্জে ক্রেতা সেজে উদ্ধার করা হলো বিপন্ন প্রাণী ‘বনরুই’

প্রকাশিত: ৯:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২২

কমলগঞ্জে ক্রেতা সেজে উদ্ধার করা হলো বিপন্ন প্রাণী ‘বনরুই’

Manual8 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
ক্রেতা সেজে মৌলভীবাজারের কমলগঞ্জের ফুলবাড়ি চা-বাগান থেকে অক্ষত অবস্থায় বিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে।

 

Manual7 Ad Code

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহযোগিতায় Stand For Our Endangered Wildlife (S E W) টিম বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সহকারী বন সংরক্ষক শ্যামল কুমার মিত্রের নেতৃত্বে কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগান হতে একটি বিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করেছে।

Manual6 Ad Code

 

বর্তমানে বনরুইটি লাউয়াছড়ার জানকিছড়া ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারে বন বিভাগের নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম, লাউয়াছড়া বিট কর্মকর্তা মামুনুর রশিদ, ও সেউ এর সদস্যরা।

 

Manual6 Ad Code

স্ট্যান্ড ফর আওয়ার এনড্যাঞ্জারড ওয়াইল্ডলাইফ এর সমন্বয়ক সোহেল শ্যাম বলেন, মঙ্গলবার বনরুইটি কমলগঞ্জ উপজেলার ফুলবাড়ি চা বাগানের লোকালয়ের পাশের একটি পাহাড়ি ছড়ায় এসেছিলো। সেখানে লোকজন প্রানীটিকে অসুস্থ ভেবেছিলো। তখন প্রাণীটিকে অসুস্থ ভেবে ফুলবাড়ি এলাকার চন্দন বাউড়ির ছেলে বুধা বাউড়ি প্রাণীটিকে তার বাড়িতে নিয়ে রাখে।

 

Manual8 Ad Code

বিষয়টি বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী কাছে তথ্য এলে বন বিভাগ আমাদের নিয়ে একটি পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী আমরা প্রথমে ক্রেতা সেজে বন বিভাগের আগে সেখানে গিয়ে প্রাণীটির সন্ধ্যান করি। যেন বনবিভাগের লোকজনকে দেখে ভয় পেয়ে প্রাণীটিকে গ্রামের মানুষ কিছু করতে না পারে। প্রাণীটি পাওয়ার সাথে সাথে আমরা বনবিভাগকে জানালে তারাও সাথে সাথে সেখানে যায়। বনরুইটি উদ্ধার হয়। যারা এটি আটকে রেখেছিলো তাদের উদ্দেশ্যও খারাপ ছিলো না। তারা অসুস্থ ভেবেই প্রাণীটিকে এনে বাড়িতে রেখেছিলো।

 

বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বনরুই উদ্বারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বনরুইটি মোটামুটি সুস্থ রয়েছে।  কয়েকদিন পর্যবেক্ষণে রেখে বনে অবমুক্ত করা হবে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code