সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, মে ২৫, ২০২২
কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে দুই শিশু কন্যা পানিতে ডুবে মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সন্ধ্যায় উপজেলার রহিমপুর ইউনিয়নেরমি রতিংগা চাবাগানের পাথর টিলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পাথর টিলা এলাকার শিব চরণ উড়াংয়ের মেয়ে নিরালা উড়াং (১১) ও বাবুল উড়াংয়ের মেয়ে রিসিতা উড়াং(১০) দুইজনই মিরতিংগা চাবাগান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় শিশু দুটিকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্ধার করে মিরতিংগা চা বাগান হাসপাতালে নিয়ে আসেন। শিশু দুটি গোসল করতে ছড়ায় গিয়েছিল বলে ধারণা করছেন তারা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ধনা বাউরী বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইটি শিশুকে ধলাই নদী সংলগ্ন পাহাড়ি ছড়ার কালাছড়া এলাকা থেকে স্থানীয়রা উদ্বার করে মিরতিংগা চাবাগান হাসপাতালে নিয়ে আসেন।
মিরতিংগা চা বাগান হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাধন বিকাশ চাকমা বলেন, শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগে মারা যায়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক মহাদেব বাঁছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছড়ার পানির গর্তে পড়ে তাদের মৃত্যু হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি