কমলগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, মা আহত

প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, মে ৩০, ২০২২

কমলগঞ্জে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন, মা আহত

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে মাদকাসক্ত ছেলের শাবলের আঘাতে বাবা আব্দুল গফুর (৫৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মা হাসতন নেছা (৪৫)।

Manual6 Ad Code

 

রোববার (২৯ মে) রাত ১২টার দিকে কমলগঞ্জের মুসলিম মণিপুরী পল্লীর কেওয়ালীঘাট গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলের নাম জহিরুল ইসলামের (২৮)।

 

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, রোববার রাতে মা-বাবার সাথে ঝগড়া হয় ছেলে জহিরের। এক পর্যায়ে ক্ষুব্ধ জহির ঘরে থাকা শাবল দিয়ে বাবা গফুরের মাথাসহ শরীরে আঘাত করে। এ সময় তার মা হাসনত নেছা স্বামীকে বাঁচাতে এগিয়ে গেলে তাকেও আঘাত করে পালিয়ে যায় জহির।

Manual6 Ad Code

 

Manual2 Ad Code

এরপর বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে রাত ১টায় কমলগঞ্জ স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করে মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করেন। হাসপাতালে নেওয়ার পথে আব্দুল গফুরের মৃত্যু হয়। বাবার সাথে কি নিয়ে ছেলের ঝগড়া হয়েছিল তা জানা যায়নি। তবে ঘাতক ছেলে জহিরুল মাদকাসক্ত বলে জানান স্থানীয়রা।

 

সোমবার (৩০ মে) ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান জানান, ঘাতক ছেলেকে আটক করতে পুলিশ কাজ করছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code