কমলগঞ্জে মেছো বাঘের আক্রমণে আহত ৭ : জনমনে আতঙ্ক

প্রকাশিত: ৪:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০১৭

কমলগঞ্জে মেছো বাঘের আক্রমণে আহত ৭ : জনমনে আতঙ্ক

Manual3 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মেছো বাঘের আক্রমণে সাতজন আহত হয়েছেন। আহত ৭জনকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফলে জনমনে আতঙ্ক বিরাজ করছে।

Manual1 Ad Code

শনিবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে এ আক্রমণের ঘটনা ঘটে।

Manual1 Ad Code

এদিকে নিয়ন্ত্রনহীন মেছো বাঘের কামড়ে আশংকাজনক অবস্থায় পারুল বেগম নামে এক মহিলাকে সিলেট এমএ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

আহতারা হলেন- তাওহিদ মিয়া (১৯), শরিফ মিয়া (১৬), আঙুর মিয়া (২২), পারুল বেগম (৪৫), মনই মিয়া (৪৫), রাজু মিয়া (২১), ও জাহেদ মিয়া (২১)।

গ্রামবাসী সূত্রে জানা যায়, গত দুইদিন যাবত স্থানীয় ইকোপার্ক থেকে ছুটে আসা মেছো বাঘটি কালেঙ্গা গ্রামে প্রবেশ করে রাতের আঁধারে গরু, মহিষ, ছাগল, কুকুরসহ সাধারণ মানুষের উপর আক্রমণ করে পালিয়ে যায়।

Manual6 Ad Code

গ্রামবাসী আরো জানায়, আমরা গ্রামবাসীকে সাথে নিয়ে মেছো বাঘের আক্রমণ থেকে বাঁচতে রাতভর পাহারা দিচ্ছি। গ্রামে মেছো বাঘটি প্রবেশ করায় সাধারণ মানুষ উদ্বেগ আর আতংকে রয়েছে।

Manual4 Ad Code

মেছো বাঘটিকে আটক কিংবা উদ্ধারে বিষয়টি নিশ্চিত করেছেন রহিমপুর ইউনিয়নের সদস্য মুজিবুর রহমান। তিনি জানান, বনবিভাগের কর্মকর্তাদের সাথে বিষয়টি বার বার অবগত করার পরও তারা কোনো উদ্যোগ নিচ্ছেন না।

তবে, বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা ইমাম উদ্দিন জানান, আমরা খবর পেয়ে লোকজন পাঠিয়েছিলাম, বাঘটি জঙ্গলের ভিতরে প্রবেশ করার কারণে এবং রাত হওয়ায় আমরা উদ্ধার করতে পারিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code