কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, মূল আসামিসহ গ্রেপ্তার ৬

প্রকাশিত: ১২:০৫ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২২

কমলগঞ্জে সাংবাদিককে কুপিয়ে হত্যার চেষ্টা, মূল আসামিসহ গ্রেপ্তার ৬

Manual5 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :
জেলার কমলগঞ্জে গত ১৩ আগস্ট পেশাগত দায়িত্ব পালনকালে মোটারসাইকেল আটকিয়ে দৈনিক খবরপত্র কমলগঞ্জ প্রতিনিধি আব্দুল বাছিত খাঁনকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছিল সন্ত্রাসীরা।

 

ঘটনার রাতেই কমলগঞ্জ থানার পুলিশ সন্দেহজনক হিসেবে উপজেলার রহিমপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের মৃত তাহির মিয়ার দুই ছেলে আকলিছ মিয়া ও মকবুল মিয়াকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

Manual4 Ad Code

 

এ ঘটনায় ৪ দিন পর ৬ জনের নাম উল্লেখ্য করে কমলগঞ্জ থানায় একটি হত্যার চেষ্টা মামলা করা হলে আটক ২ জনকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

Manual2 Ad Code

 

ঘটনার ৭দিনের মাথায় রোববার (২১ আগস্ট) র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা এ মামলার মূল আসামি কাওছার মিয়া ও ফারুক মিয়াকে আটক করে রোববার কমলগঞ্জ থানায় সোপর্দ করেছে।

 

Manual1 Ad Code

অন্যদিকে রোববার এ মামলায় মৌলভীবাজার আদালতে অন্য আসামি নাজির মিয়া ও লিটন মিয়া উপস্থিত হয়ে জামিন প্রার্থনা করলে আদালত জামিন না মঞ্জুর করে তাদেরকে কারগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এনিয়ে এ মামলায় ৬ জন আসামিকে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

সাংবাদিক আব্দুল বাঁছিত এখন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code