‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে নবীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ২৮, ২০১৭

‘কমিউনিটি পুলিশিং ডে’ উপলক্ষে নবীগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা

Manual8 Ad Code

পুলিশই জনতাই, জনতাই পুলিশ এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের নবীগঞ্জে পালিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে’।

Manual1 Ad Code

এ উপলক্ষে নবীগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিশাল বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভায় যোগ দেয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আতাউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ এম এ মুনিম চৌধুরী বাবু।

এ ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, ইউপি চেয়ারম্যান এডভোকেট জাবেদ আলী, নজরুল ইসলাম, মুহিবুর রহমান হারুন, আবু সাঈদ এওলা, জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, প্যানেল মেয়র এটিএম সালাম, প্রেসক্লাব সভাপতি এম এ আহমদ আজাদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, জে.কে মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল সালাম, থানা কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, আব্দুস সালাম, আলা উদ্দিন, কবির মিয়া, সুন্দর আলী, জায়েদ চৌধুরী, রোকেয়া বেগম, ফারজানা আক্তার পারুল, সৈয়দা নাসিমা, দৈনিক বিবিয়ানা পত্রিকার বার্তা সম্পাদক মতিউর রহমান মুন্না, পৌর আওয়ামীলীগ সাংগঠনিক ওহি দেওয়ান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেকলীগ সভাপতি ইকবাল আহমেদ বেলাল, ছাত্রলীগ সভাপতি আবু সালেহ জীবন প্রমুখ। এছাড়াও বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে এমপি মুনিম চৌধুরী বাবু বলেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন। পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।

Manual7 Ad Code

এমপি মুনিম বাবু আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code