করোনাভাইরাস: বিশ্বে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভঙ্গ

প্রকাশিত: ২:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২২

করোনাভাইরাস: বিশ্বে একদিনে আক্রান্তের সব রেকর্ড ভঙ্গ

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বজুড়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে আক্রান্ত ও মৃত্যু বাড়ছে। প্রাণঘাতী ভাইরাসটিতে গত ২৪ ঘণ্টায় ৩১ লাখ ৭৫ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন। যা অতিতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৭ হাজার ২৯৯ জনের।

 

শুক্রবার (১৪ জানুয়ারি) সকালে করোনার পরিসংখ্যান রাখা বৈশ্বিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

 

সারা বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ কোটি ৬ লাখ ৭৬ হাজার ৪১২ জনে। তাদের মধ্যে মারা গেছেন ৫৫ লাখ ৩৮ হাজার ৫০২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১১ লাখ ৪৭ হাজার ৯৪৩ জন সুস্থ হয়ে উঠায় মোট সুস্থতার সংখ্যা ২৬ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৭৮ জন।

 

Manual4 Ad Code

করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৬ হাজার ৪৯৩ জন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯৬৯ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ কোটি ৫২ লাখ ৩৬ হাজার ৪৭৫ জন এবং মারা গেছেন ৮ লাখ ৬৯ হাজার ২১২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ১ লাখ ৬ হাজার ৪০০ জন এবং এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২৯ লাখ ১১ হাজার ৪৯০ জন।

Manual5 Ad Code

 

দৈনিক প্রাণহানির তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৪০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ২১ হাজার ১৫৫ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ১ কোটি ৭ লাখ ২৩ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৩ লাখ ১৯ হাজার ১৭২ জন।

 

২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে পোল্যান্ড। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৮১ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ১৬ হাজার ৮৭৮ জন। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪১৯ জনে এবং আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৪২ লাখ ৪৮ হাজার ৫৫৯ জনে।

Manual7 Ad Code

 

যুক্তরাজ্যে ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ১ লাখ ৯ হাজার ১৩৩ জন এবং মারা গেছেন ৩৪২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪৯ লাখ ৬৭ হাজার ৮১৭ জন আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ৫১ হাজার ৩৪২ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৯ হাজার ১৭৩ জন।

 

ইতালিতে নতুন আক্রান্ত হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ৬১৫ জন এবং মারা গেছেন ৩১৬ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮১ লাখ ৫৫ হাজার ৬৪৫ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১ লাখ ৪০ হাজার ১৮৮ জন। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৮০৩ জন।

 

ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ লাখ ৫ হাজার ৩২২ জন আক্রান্ত হওয়ার পাশাপাশি মৃত্যু হয়েছে ২২৫ জনের। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৩২ লাখ ৪০ হাজার ৩০৪ জন করোনায় আক্রান্ত এবং মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৫০৩ জন। একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৯৩ হাজার ৮৭৮ জন।

Manual1 Ad Code

 

জার্মানিতে ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৩ হাজার ১৫৪ জন এবং মারা গেছেন ২৬১ জন। দেশটিতে এ পর্যন্ত ৭৮ লাখ ৫ হাজার ১৪৯ জন আক্রান্ত এবং ১ লাখ ১৫ হাজার ৮৬৬ জন মারা গেছেন। একদিনে সুস্থ হয়েছেন ৪১ হাজার ৫০০ জন।

 

আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৯০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৯৭ হাজার ২২১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত ২ কোটি ২৮ লাখ ১৫ হাজার ৮২৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ২০ হাজার ৬০৯ জনের।

 

আক্রান্তের তালিকায় দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৬৫ লাখ ৭১ হাজার ৪২৩ জন এবং মারা গেছেন ৪ লাখ ৮৫ হাজার ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৩ হাজার ৪৯৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৯০ হাজার ৯১৬ জন।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code