করোনার টিকা নিয়ে মেগা লুটপাট চলছে : ফখরুলের অভিযোগ

প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১

করোনার টিকা নিয়ে মেগা লুটপাট চলছে : ফখরুলের অভিযোগ

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে করোনাভাইরাসের টিকা নিয়ে এখন মেগা লুটপাট চলছে। জাতির সব স্বপ্ন ধুলিসাৎ করে উন্নয়নের নামে মানুষের পকেট কেটে নিচ্ছে সরকার।

Manual8 Ad Code

 

শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Manual7 Ad Code

 

সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ফখরুদ্দীন-মইনুদ্দিনকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ গণতন্ত্র সরিয়ে দিয়ে এখন এককভাবে ক্ষমতায় টিকে থাকতে চায়। তাই জনগণের ঐক্যবদ্ধ আন্দোলনে অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সকার গঠন করতে হবে।

Manual5 Ad Code

 

তিনি আরো বলেন, ২০১৮ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যেভাবে ভোট ডাকাতি করে ফলাফল তাদের পক্ষে নিয়ে গেছে ঠিক একইভাবে পৌরসভা নির্বাচনেও ভোট ডাকাতি করে ফলাফল তাদের পক্ষে নিয়ে যাচ্ছে। গত নির্বাচনগুলোতে প্রমাণ হয়ে গেছে এই নির্বাচন কমিশনের নির্বাচন করবার কোন যোগ্যতা নেই, নির্বাচন কমিশনের পদত্যাগ করা উচিত।

 

আবারও ইভিএমে ভোট গ্রহণের সমালোচনা করেন মির্জা ফখরুল। তিনি বলেন, বাংলাদেশের জন্য সবচেয়ে খারাপ ব্যবস্থা ইভিএম। নির্বাচন কমিশন এটা নিয়ে ব্যবসা করছে। যেটা ১২০০ টাকার মেশিন, সেটা ৩৬০০ টাকায় কেনা হচ্ছে। প্রতিটা জিনিস দুই/তিনগুণ দামে কিনেছে নির্বাচন কমিশন।

 

Manual1 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি তৈমুর রহমান, সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হালিমসহ অন্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code