করোনার সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে অধিকাংশ মার্কিন ভোটারের সংশয়

প্রকাশিত: ৪:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

করোনার সম্ভাব্য ভ্যাকসিন নিয়ে অধিকাংশ মার্কিন ভোটারের সংশয়

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual8 Ad Code

 

অধিকাংশ মার্কিন ভোটার কোভিড -১৯ এর ভ্যাকসিন আসার পর তা পাওয়ার বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। সিবিএসের নতুন জরিপে এমন তথ্য পাওয়া গেছে।

 

Manual5 Ad Code

রোববার প্রকাশিত জরিপের ফলাফলে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ ভোটার বলেছে, ভ্যাকসিন আসার পর তা তারা দ্রুতই বিনামূল্যে পেয়ে যাবেন।

 

জুলাই মাসের শেষে পরিচালিত জরিপে এ সংখ্যা ছিল ৩২ শতাংশ। নতুন জরিপে প্রায় ৫৮ শতাংশ ভোটার পরিস্থিতি বিবেচনার কথা বলেছে। এর আগে এ শতাংশ ছিল ৫১।

Manual4 Ad Code

 

এদিকে ২১ শতাংশ ভোটার মনে করছেন, তারা কখনই ভ্যাকসিন পাবেন না। আগের জরিপে এ সংখ্যা ছিল ১৭ শতাংশ।-খবর বাসসের

 

দুই তৃতীয়াংশ ভোটার মনে করছে, এ বছরেই ভ্যাকসিন আসার ঘোষণা দেয়া হলে তা হবে যথেষ্ট পরীক্ষা না চালিয়ে তড়িঘড়ি করে নিয়ে আসা।

 

Manual8 Ad Code

ইতোমধ্যে গত ২৭ আগস্ট এক চিঠিতে ইউএস সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশান (সিডিসি) এর পরিচালক রবার্ট রেডফিল্ড রাজ্য গভর্নর ও স্বাস্থ্য বিভাগকে ১ নভেম্বরের মধ্যে ভ্যাকসিন বিতরণের জন্যে প্রস্তুত থাকতে বলেছেন।

 

যুক্তরাষ্ট্রে কোভিড -১৯ এর কয়েকটি ভ্যাকসিনই ক্লিনিক্যাল ট্রায়ালের একেবারে তৃতীয় ধাপে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code