করোনায় বিশ্বে সুস্থ এক কোটি ২৫ লাখের বেশি মানুষ

প্রকাশিত: ১২:৩২ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২০

করোনায় বিশ্বে সুস্থ এক কোটি ২৫ লাখের বেশি মানুষ

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,
 

Manual5 Ad Code

সারা বিশ্বে আজ শনিবার পর্যন্ত করোনা থেকে এক কোটি ২৫ লাখ ৪৪ হাজার ৪৮০ জন সুস্থ হয়ে উঠেছেন। শনাক্ত হয়েছেন এক কোটি ৯৫ লাখ ৪১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬২ লাখ ৭২ হাজার ৬৮৯ জন চিকিৎসাধীন এবং ৬৫ হাজার ১৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

 

Manual5 Ad Code

ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, কোভিড-১৯ রোগ থেকে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছেন ২৬ লাখ ১৬ হাজার ৯৬৭ জন, ব্রাজিলে ২০ লাখ ৬৮ হাজার ৩৯৪, ভারতে ১৪ লাখ ২৭ হাজার ৬৬৯, রাশিয়ায় ছয় লাখ ৮৩ হাজার ৫৯২, দক্ষিণ আফ্রিকায় তিন লাখ ৯৪ হাজার ৭৫৯, চিলিতে তিন লাখ ৪২ হাজার ১৬৮, পেরুতে তিন লাখ ১৪ হাজার ৩৩২, ইরানে দুই লাখ ৭৯ হাজার ৭২৪, মেক্সিকোতে তিন লাখ ১৩ হাজার ৩৮৬, পাকিস্তানে দুই লাখ ৫৮ হাজার ৯৯, সৌদি আরবে দুই লাখ ৪৮ হাজার ৯৪৮, তুরস্কে দুই লাখ ২১ হাজার ৫৭৪, ইতালিতে দুই লাখ এক হাজার ৬৪২, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন, জার্মানিতে এক লাখ ৯৭ হাজার ৪০০, বাংলাদেশে এক লাখ ৪৫ হাজার ৫৮৪, কাতারে এক লাখ ৯ হাজার ১৪২, কানাডায় এক লাখ তিন হাজার ৪৩৫, ফ্রান্সে ৮২ হাজার ৮৩৬ জন এবং চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ১২৩ জন সুস্থ হয়ে উঠেছে।

Manual8 Ad Code

 

এ ছাড়া কুয়েতে ৬২ হাজার ৩৩০ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৬ হাজার ১৫, সিঙ্গাপুরে ৪৮ হাজার ৩১২, সুইজারল্যান্ডে ৩১ হাজার ৬০০, দক্ষিণ কোরিয়ায় ১৩ হাজার ৬২৯, অস্ট্রেলিয়ায় ১১ হাজার ৩২০ ও মালয়েশিয়ায় আট হাজার ৭২৮ জন সুস্থ হয়ে উঠেছেন।

 

Manual2 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম দেখা দেয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এবং সাত লাখ ২৪ হাজার ৫০ জন রোগী মারা গেছে।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code