করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী মিতা হক

প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, এপ্রিল ১১, ২০২১

করোনায় মারা গেলেন একুশে পদকপ্রাপ্ত শিল্পী মিতা হক

Manual3 Ad Code

সুরমা মেইল ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

Manual6 Ad Code

রোববার (১১ এপ্রিল) সকাল ৬টায় রাজধানীর স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

এ তথ‌্য নিশ্চিত করেছেন মিতা হকের জামাতা ও অভিনেতা মোস্তাফিজ শাহীন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৫ মার্চ নমুনা পরীক্ষা করলে মিতা হকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার অবনতি হলে ৩১ মার্চ থেকে হাসপাতালে ভর্তি হন। সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন।

Manual2 Ad Code

 

উল্লেখ্য, প্রয়াত অভিনেতা খালেদ খানের স্ত্রী সংগীত শিল্পী মিতা হক। তিনি দেশের সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক ও রবীন্দ্র গবেষক ওয়াহিদুল হকের ভাতিজি। মিতা হক ও খালেদ খান দম্পতির কন‌্যা জয়ীতাও রবীন্দ্র সংগীত শিল্পী।

Manual4 Ad Code

 

রবীন্দ্র সংগীত শিল্পী মিতা হক ২০২০ সালে শিল্পকলা (সংগীত) ক্যাটাগরিতে একুশে পদক লাভ করেন।

Manual7 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code