করোনায় মৃত্যুর মিছিল ১০ লাখ ৬৬ হাজার ছাড়াল

প্রকাশিত: ১১:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ৯, ২০২০

করোনায় মৃত্যুর মিছিল ১০ লাখ ৬৬ হাজার ছাড়াল

Manual8 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

 

কোভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত বিশ্ব। গত ডিসেম্বরে এই মহামারী শুরু হওয়ার ১০ মাসেও এটি নিয়ন্ত্রণে আসেনি। ইতিমধ্যে করোনাভাইরাসে মৃত্যুর মিছিল ১০ লাখ ৬৬ হাজার ছাড়িয়ে গেছে।

 

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় বিশ্বে মারা গেছেন ১০ লাখ ৬৬ হাজার ৮৫৬ জন। আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৭ লাখ ৫৩ হাজার ৯১০ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৫৫৪ জন।

 

Manual2 Ad Code

এদিকে করোনার সার্বক্ষণিক তথ্য রাখা মার্কিন জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যে মহামারীতে মৃত্যুর সংখ্যা কিছুটা কম দেখানো হয়েছে। বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৮টা নাগাদ বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ১০ লাখ ৬০ হাজার ৮৬৯ জনের। এদের মধ্যে প্রায় অর্ধেক মারা গেছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতে। এ ছাড়া শুক্রবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬৪ লাখ ৩৫ হাজার ২৯০ জন। করোনায় আক্রান্ত রোগীর মধ্যে বিশ্বজুড়ে সুস্থ হয়ে উঠেছেন ২ কোটি ৫৩ লাখ ৬৪ হাজার ৫৭৮ জন।

 

মহামারী আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। বুধবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭৬ লাখ ৩ হাজার ৭৪৬ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ১২ হাজার ৭১৬ জনের।

 

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্তের দিক থেকে তৃতীয় স্থানে থাকলেও মৃত্যুর দিক থেকে দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এ দেশে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫০ লাখ ২৮ হাজার ৪৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৪৮ হাজার ৯৫৭ জনের।

 

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৬৮ লাখ ৩৫ হাজার ৬৫৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫ হাজার ৫২৬ জনের।

Manual5 Ad Code

 

Manual4 Ad Code

গত বছরের ডিসেম্বরে চীনের উহান থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩ দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Manual6 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code