করোনায় মৃত্যুর ১০ দিন পর বাড়ি ফিরলেন বৃদ্ধা!

প্রকাশিত: ১:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১

করোনায় মৃত্যুর ১০ দিন পর বাড়ি ফিরলেন বৃদ্ধা!

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়ার দশ দিন পর বাড়ি ফিরে এসেছেন ৮৫ বছর বয়সী এক বৃদ্ধা। আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। সম্প্রতি স্পেনের উত্তরাঞ্চলে ঘটেছে এই ঘটনা।

 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ৮৫ বছর বয়সী রোজেলিয়া উত্তর স্পেনের এক নার্সিং হোম থেকে সুস্থ হয়ে ফিরে আসায় তার স্বামী ভীষণ অবাক আর আনন্দে আত্মহারা। প্রিয়তমাকে দেখে তিনি নাকি বিশ্বাসই করতে পারছিলেন না যে, সে আবার তার কাছে ফিরে এসেছে। রোজেলিয়ার স্বামী রামন ব্লাঙ্কোও একই নার্সিং হোমে ছিলেন এবং স্ত্রীর মারা যাওয়ার খবর পেয়ে অনেক কান্নাকাটি করেছিলেন।

Manual4 Ad Code

 

স্থানীয় লা ভজ ডে জালিসিয়া পত্রিকা লিখেছে, পরিবারকে জানানো হয়, করোনায়আক্রান্ত রোজেলিয়া ব্লাঙ্কো ১৩ জানুয়ারি মারা গেছেন। পরের দিন তার দাফন। করোনার কারণে পরিবারের কেউ সে অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

নার্সিং হোমটি পরিচালনা করা সান রোজেন্ডো ফাউন্ডেশনের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিং হোমে রোজেলিয়াসহ যাদের কোভিড পজিটিভ ধরা পড়ে তাদের সবাইকে বিশেষ চিকিৎসার জন্য ২৯ ডিসেম্বর অন্য একটি নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়।

 

জোভ থেকে পেরেইরো ডি আগুয়ারে স্থানান্তরকালে কাছাকাছি দুই নার্সিং হোম থেকে দুইজন বৃদ্ধাকে স্থানান্তর করে একই রুমে রাখার সময় এই নাম, পরিচয়ের বিভ্রান্তি ঘটেছে।

 

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code