করোনা পজেটিভ হয়েও রোগী দেখছেন ডাক্তার!

প্রকাশিত: ১:৫৭ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০২০

করোনা পজেটিভ হয়েও রোগী দেখছেন ডাক্তার!

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : করোনা পজেটিভ হয়েও করোনা রোগীর চিকিৎসা করছেন শরীয়তপুর সিভিল সার্জন অফিসের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনুর নাজিয়া। এদিকে শরীয়তপুরে দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। শরীয়তপুরে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে।

Manual3 Ad Code

 

মঙ্গলবার (৩০ জুন) শরীয়তপুরের সিভিল সার্জন ডা. এস এম আব্দুল্লাহ আল মুরাদ জানান, নাজিয়ার দ্বিতীয়বার পরীক্ষায়ও করোনা পজিটিভ এসেছে। তিনি ১৮ দিন পরে তার কর্মস্থলে যোগদান করেছেন। এখন চেম্বারেও রোগী দেখছেন তিনি।

 

Manual1 Ad Code

সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রাজিব নামের একজন চিকিৎসকের করোনা পজিটিভ আসে। তার সংস্পর্শে থাকায় ডাক্তার নাজিয়া করোনা পরীক্ষা করেন। গত ১০ জুন তার করোনা পজেটিভ আসে। এরপর থেকে হোম কোয়ারেন্টিনে ছিলেন নাজিয়া। দ্বিতীয়বারও নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ আসে তার। করোনাভাইরাসের উপসর্গ ছিল না, তাই কোয়ারেন্টিইনে থাকতে তার ভালো লাগছিল না।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

গত ২৮ জুন কর্মস্থলে যোগদান করেছেন নাজিয়া। করোনা রোগীর চিকিৎসার পাশাপাশি ব্যক্তিগত চেম্বারেও রোগীর চিকিৎসা প্রদান শুরু করেছেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code