করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী

প্রকাশিত: ২:১৫ পূর্বাহ্ণ, জুলাই ১৬, ২০২০

করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন সংগীতশিল্পী সেলিম চৌধুরী

Manual6 Ad Code

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ৬ জুলাই থেকে সিলেট নর্থ ইস্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী সেলিম চৌধুরী। সেখান থেকে সেলিম চৌধুরী সুস্থ্য হয়ে নিজ বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগরে ফিরেছেন।

Manual3 Ad Code

 

সেলিম চৌধুরী জানান, গত ৬ জুলাই করোনা পরীক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ আসে। কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফোন পেয়ে এদিন বিকেলেই তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানকার করোনা ইউনিটে এক সপ্তাহ স্বাস্থ্য সেবা গ্রহণ করে সুস্থ হয়ে মঙ্গলবার (১৪ জুলাই) রাতে নিজের বাড়িতে ফিরেছেন তিনি।

Manual4 Ad Code

 

সেলিম চৌধুরী জানান, আরো কয়েকদিন হোম কোয়ারেন্টাইনে থেকে বিশ্রাম নেবেন তিনি। অসুস্থ হওয়ার পর অসংখ্য বন্ধু-বান্ধব, স্বজন ও ভক্তরা তার জন্য দোয়া কামনা করেছেন। তিনি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞ।

Manual7 Ad Code

 

কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুল আলম বলেন, এখন আর ফলোআপ নমুনা নেয়া হয় না। তবে করোনা শনাক্ত হওয়ার পর চিকিৎসা সেবা গ্রহণের সঙ্গে সঙ্গে টানা ১৪ দিন আইসোলেশনে থাকলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সুস্থতার একটি সনদপত্র দেয়া হয়। আরো ২ দিন পর কন্ঠশিল্পী সেলিম চৌধুরীকেও সুস্থতার সনদপত্র দেয়া হবে।

 

মৌলভীবাজারে বেড়ে ওঠা শিল্পী সেলিম চৌধুরী দীর্ঘদিন লোকসঙ্গীতের চর্চা করছেন। সব ধরণের গানেই তিনি সমান পারদর্শি। তবে এদেশে তার জনপ্রিয়তা মরমী সাধক হাছন রাজার গান গেয়েই। হাছন রাজার গান গেয়ে দেশ-বিদেশে বেশ খ্যাতি কুড়িয়েছেন সেলিম চৌধুরী। মঞ্চে কিংবা টিভি অনুষ্ঠানে তিনি হাছন রাজার গানই বেশি গান। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের বেশ কিছু নাটক-চলচ্চিত্রে তিনি হাছন রাজার গান গেয়েছেন। শাহ আব্দুল করিমের গান গেয়েও সুনাম কুড়িয়েছেন গুণী এই শিল্পী।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code