করোনা : মৃত্যু ছাড়াল ৫ লাখ ৩৩ হাজার

প্রকাশিত: ১০:১২ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২০

করোনা : মৃত্যু ছাড়াল ৫ লাখ ৩৩ হাজার

Manual1 Ad Code

সুরমামেইলডেস্ক:  নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরো প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। একই সময়ে নতুন করে প্রায় দুই লাখ এই ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ছাড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৪ লাখের কাছাকাছি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ৫ জুলাই, রবিবার সকাল সোয়া ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ১ কোটি ১৩ লাখ ৮০ হাজার ৬৩৩ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার ৪৪৯ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৬৪ লাখ ৩৯ হাজার ৬৬৬ জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৪ লাখ ৭ হাজার ৫১৮ জনের মধ্যে ৫৮ হাজার ৫৩০ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২৯ লাখ ৩৫ হাজার ৭৭০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ লাখ ৭৮ হাজার ৩৭৬ জন শনাক্ত হয়েছেন। এছাড়া রাশিয়ায় ৬ লাখ ৭৪ হাজার ৫১৫ জন (তৃতীয়), ভারতে ৬ লাখ ৭৩ হাজার ৯০৪ জন (চতুর্থ) ও পেরুতে ২ লাখ ৯৯ হাজার ৮০ জনের (পঞ্চম) শরীরে করোনা শনাক্ত হয়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো – স্পেন (২ লাখ ৯৭ হাজার ৬২৫ জন), চিলি (২ লাখ ৯১ হাজার ৮৪৭ জন), যুক্তরাজ্য (২ লাখ ৮৪ হাজার ৯০০ জন), মেক্সিকো (২ লাখ ৫২ হাজার ১৬৫ জন) ও ইতালি (২ লাখ ৪১ হাজার ৪১৯ জন)।

মৃতের হিসেবেও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৩২ হাজার ৩১৮ জন করোনারোগীর মৃত্যু হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে ব্রাজিলে। যুক্তরাজ্যে তৃতীয় সর্বোচ্চ ৪৪ হাজার ১৯৮ জন, ইতালিতে চতুর্থ সর্বোচ্চ ৩৪ হাজার ৮৫৪ জন ও মেক্সিকোতে পঞ্চম সর্বোচ্চ ৩০ হাজার ৩৬৬ জনের মৃত্যু হয়েছে।

Manual8 Ad Code

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে – ফ্রান্স (মৃত্যু ২৯ হাজার ৮৯৩ জন), স্পেন (মৃত্যু ২৮ হাজার ৩৮৫ জন), ভারত (মৃত্যু ১৯ হাজার ২৭৯ জন), ইরান (মৃত্যু ১১ হাজার ৪০৮ জন) ও পেরু (মৃত্যু ১০ হাজার ৪১২ জন)।

Manual1 Ad Code

এছাড়া রাশিয়ায় ১০ হাজার ২৭ জন, বেলজিয়ামে ৯ হাজার ৭৭১ জন, জার্মানিতে ৯ হাজার ৮১ জন, কানাডায় ৮ হাজার ৬৭৪ জন, চিলিতে ৬ হাজার ১৯২ জন, নেদারল্যান্ডসে ৬ হাজার ১১৩ জন, সুইডেনে ৫ হাজার ৪২০ জন তুরস্কে ৫ হাজার ৩০৬ জন, ইকুয়েডরে ৪ হাজার ৭৬৯ জন, চীনে ৪ হাজার ৬৩৪ জন, পাকিস্তানে ৪ হাজার ৬১৯ জন, কলম্বিয়ায় ৩ হাজার ৯৪২ জন, মিসরে ৩ হাজার ৩৮০ জন, ইন্দোনেশিয়ায় ৩ হাজার ৮৯ জন, দক্ষিণ আফ্রিকায় ৩ হাজার ২৬ জন, ইরাকে ২ হাজার ৩৬৮ জন ও বাংলাদেশে ১ হাজার ৯৯৭ জন এই মহামারীতে প্রাণ হারিয়েছেন।

Manual8 Ad Code

বিথী

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code