কাজাখস্তানে দাঙ্গায় নিহত ৪৪, আটক ৩শ’

প্রকাশিত: ৪:১৪ অপরাহ্ণ, জানুয়ারি ৭, ২০২২

কাজাখস্তানে দাঙ্গায় নিহত ৪৪, আটক ৩শ’

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
এশিয়ার দেশ কাজাখস্তানে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ও দাঙ্গায় এখন পর্যন্ত অন্তত ৪৪ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১৮ জন পুলিশ ও ২৬ জন বিক্ষোভকারী। আর আহত হয়েছেন কমপক্ষে ৭০০ জন। এ ঘটনায় ৩০০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। বিবিসি ও আল-জাজির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৭ জানুয়ারি) সকালে কাজাখস্তানের বৃহত্তম শহর আলমাতির কেন্দ্রীয় স্কোয়ারের কাছে গুলির শব্দ শোনা যায়, যেখানে আগের দিনের বেশিরভাগ সময় সৈন্য ও বিক্ষোভকারীরা লড়াই করেছিলেন।

Manual8 Ad Code

 

তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে অন্তত এক সপ্তাহ ধরে চলা এই বিক্ষোভ এখন সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। চলমান সহিংস অবস্থার বিষয়ে প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভ শুক্রবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানা গেছে।

Manual4 Ad Code

 

ইরানের সংবাদমাধ্যম পার্স টুডের প্রতিবেদনে বলা হয়, কাজাখস্তানে আকস্মিকভাবে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সরকার পদত্যাগ করতে বাধ্য হয়। তবে সরকারের পদত্যাগের পরও বিক্ষোভকারীরা দাঙ্গা অব্যাহত রেখেছে।

 

দাঙ্গা থামানোর জন্য কাজাখস্তানের সবচেয়ে বড় শহর আলমাতিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তা সত্ত্বেও দাঙ্গাকারীরা শহরে মেয়রের কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় এবং অন্য দপ্তরে হামলা চালায়।

 

এই বিক্ষোভের পেছনে বিদেশিদের মদদ থাকতে পারে বলে স্থানীয় ও আঞ্চলিকভাবে অনেকেই মনে করছেন। তারা বলছেন, বিভিন্ন ইঙ্গিত থেকে বোঝা যাচ্ছে যে, এই বিক্ষোভ নিছক জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরুদ্ধে নয়, এর পেছনে অন্য কোনো কারণ থাকতে পারে।

Manual3 Ad Code

 

এই বিক্ষোভ থামাকে কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম-জোমার্ট তোকায়েভের অনুরোধে বৃহস্পতিবার (৬ জানুয়ারি) ‘শান্তি রক্ষা বাহিনী’ পাঠিয়েছে রাশিয়া।

Manual2 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code