কাতারকে নন-ন্যাটো মিত্রের মর্যাদা দিতে যাচ্ছে আমেরিকা

প্রকাশিত: ১২:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০

কাতারকে নন-ন্যাটো মিত্রের মর্যাদা দিতে যাচ্ছে আমেরিকা

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনের সঙ্গে চুক্তির পর এবার কাতারকে নন-ন্যাটো মিত্র হিসেবে মর্যাদা দিতে যাচ্ছে আমেরিকা। আলজাজিরা।

 

নন-ন্যাটোর মিত্র হিসেবে ওয়াশিংটনের সঙ্গে প্রতিরক্ষা, নিরাপত্তা ও সুরক্ষাবিষয়ক সহযোগিতায় পারস্পরিক সম্পর্ক গড়ে উঠবে দোহার।

Manual5 Ad Code

 

একটি কনফারেন্স কলে উপসাগরীয় অঞ্চলের মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি টিমোথি লেন্ডারকিং বলেন, ‘কাতারকে গুরুত্বপূর্ণ নন-ন্যাটো মিত্র হিসেবে আমরা আশা করছি। বিষয়টি নিয়ে আমরা এগোচ্ছি।’

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানিসহ দুই দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা

 

এ সপ্তাহের শুরুতে ওয়াশিংটন ডিসিতে মিলিত হতে যাচ্ছেন বলে জানা গেছে। সামরিক ক্ষেত্রে নন-ন্যাটো মিত্র দেশগুলো (এমএনএনএ) যুক্তরাষ্ট্র থেকে যেসব সুবিধা পায় কাতারও সেটির অন্তর্ভুক্ত হবে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code