কানাডায় বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ২

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০১৮

কানাডায় বন্দুকধারীর হামলায় নারীসহ নিহত ২

Manual1 Ad Code

কানাডার টরন্টো শহরে এক বন্দুকধারীর হামলায় শিশুসহ অন্তত ১৩ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। নিহত হয়েছেন এক নারী। আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক। রবিবার রাতের এ ঘটনায় বন্দুকধারী নিজেও প্রাণ হারিয়েছে।

Manual4 Ad Code

কানাডার স্থানীয় সংবাদমাধ্যমের সূত্রে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টরোন্টোর গ্রিক টাউউন এলাকায় একটি রেস্টুরেন্টে স্থানীয় সময় রাত ১০টার দিকে গোলাগুলির ওই ঘটনা ঘটে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। পুলিশও হামলাকারীর পরিচয় প্রকাশ করেনি।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ২০টি গুলির ছোঁড়া হয়েছে। বন্দুকধারী গুলি চালাচ্ছিল আর বন্দুকে গুলি ভরছিল পরবর্তী গুলি ছোঁড়ার জন্য।

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শীদের একজন কিম মেলিস কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলকে জানিয়েছেন, কালো টুপি পরা একজন শ্বেতাঙ্গ ব্যক্তিকে তিনি রেস্টুরেন্টের ভেতরে গুলি চালাতে দেখেছেন। সে সময় তিনি গাড়ি চড়ে ঘটনাস্থল পার হচ্ছিলেন। তার চোখের সামনে দিয়েই হামলাকারী রেস্টুরেন্টের দিকে যায় এবং কাঁচ ভেদ করে গুলি চালানো শুরু করে।

Manual4 Ad Code

আরেকজন প্রত্যক্ষদর্শী জন অ্যারাল্ডাসন জানিয়েছেন, ওই সময় এলাকাটি জমজমাট ছিল। সবগুলো রেস্টুরেন্টই ছিল পূর্ণ। রাস্তাটির পাশে একটি ফোয়ারা থাকায় সেখানে মানুষ হাঁটাহাঁটি করছিল। গুলির শব্দে তারা সবাই ছুটে পালান।

ঘটনার পরপরই পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টরোন্টোর মেয়র জন টোরি এবং পুলিশ প্রধান মার্ক সন্ডার্স ঘটনাস্থল পরিদর্শন করেছেন। খুব শিগগিরই এ বিষয়ে সাংবাদ সম্মেলন করার কথা জানানো হয়েছে সিএনএনকে।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code