কাফরুলে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০১৯

কাফরুলে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

Manual4 Ad Code

সুরমা মেইল ডেস্ক : রাজধানীর কাফরুল থানার মিরপুর সেকশন-১৩ এর একটি বাসা থেকে নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেলে ওই এলাকার ৫ নম্বর সড়কের একটি বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

 

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে।

 

মিরপুর ডিভিশনের ডিসি মোস্তাক আহমেদ জানান, নিহতরা হলো- বাইজিদ (৪৭), তার স্ত্রী অঞ্জনা (৪০) এবং তাদের ছেলে দ্বাদশ শ্রেণির ছাত্র।

 

Manual4 Ad Code

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাইজিদ তার স্ত্রী ও সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করতে পারেন। ঋণের কারণে এ ঘটনা ঘটেছে কি না পুলিশ তদন্ত করে দেখছে।’

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code