কারো জীবনের গ্যারান্টি নাই : ফখরুল

প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৭

কারো জীবনের গ্যারান্টি নাই : ফখরুল

Manual8 Ad Code
সুরমা মেইল ডেস্ক :: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের দুর্বলতার কারণে এমপি থেকে শুরু করে সাধারণ মানুষ হত্যা হচ্ছে। কারো জীবনের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই।
সোমবার বেলা সাড়ে ১১টায় শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে তিনি এ পুর্ষ্পাঘ্য অর্পণ করেন তিনি।
তিনি বলেন, সরকার আইনশৃঙ্খলা বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার করায় জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে।
মির্জা ফখরুল বলেন, ছাত্রদল জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সাথে নিয়ে, তারেক রহমানের পরামর্শে লড়াই করে যাবে।
এমপি লিটন হত্যায় বিএনপি-জামায়াত জড়িত বলে সরকারের পক্ষ বলা হয়েছে এর জবাবে তিনি বলেন, সরকার বরাবরই নিজেদের অপকর্মগুলোকে অন্যের ওপর চাপিয়ে দেয়। এর মাধ্যমে তারা ফায়দা লুটতে চায়।
এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ সংগঠনটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code