সিলেট ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২০
আন্তরজাতিক
ভারত অধিকৃত কাশ্মীর নিয়ে জাতিসংঘে আবারও মুখোমুখি হয়েছে চীন-ভারত। কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের বছরপূর্তির দিনই নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করে চীন।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত ইস্যুকে সমর্থন জানায় চীন। কিন্তু এটি দ্বিপক্ষীয় বিষয় বলে নিরাপত্তা পরিষদে উত্থাপনের বিরোধিতা করে ভারত।
এর পরই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এক বিবৃতিতে ভারতীয় অভ্যন্তরীণ বিষয়ে চীনের হস্তক্ষেপের অভিযোগ করেন।
তিনি বলেন, ‘এটিই প্রথম নয় যে ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে চীন কথা বলেছে। আমাদের ঘরোয়া বিষয়ে চীনের এই নাক গলানোর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং আবেদন করছি যে, এমন অহেতুক চেষ্টা না করে যথাযথ সমাধানের পথে সহায়তা করা হোক।’
নিরাপত্তা পরিষদে কাশ্মীর ইস্যুটি উত্থাপনের পর প্রথমে চীনকে সমর্থন জানিয়েছিল ইন্দোনেশিয়া। কিন্তু পরে তারা সে সমর্থন প্রত্যাহার করে বলে হিন্দুস্তান টাইমস জানিয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি