কুমিল্লায় ইয়াবা উদ্ধার,ময়মনসিংহের পুলিশ পরিদর্শকসহ গ্রেফতার ৫

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২০

কুমিল্লায় ইয়াবা উদ্ধার,ময়মনসিংহের পুলিশ পরিদর্শকসহ গ্রেফতার ৫

Manual4 Ad Code

সুরমামেইলডেস্ক:  কুমিল্লায় বিপুল পরিমাণ ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় শহিদুর রহমান নামে সিআইডি পুলিশের এক পরিদর্শক ও রাকিবুল হাসান নামে ট্যুরিস্ট পুলিশের এক দারোগাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। র‌্যাব-১ উত্তরা ঢাকার একটি দল গত বুধবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় এ অভিযান পরিচালনা করে। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে দাউদকান্দি থানায় মামলা দায়ের করে।

র‌্যাব-১ সূত্র ও মামলার বিবরণ থেকে জানা গেছে, র‌্যাবের একটি দল গত বুধবার গভীর রাতে দাউদকান্দি টোলপ্লাজা এলাকায় তল্লাশি চালিয়ে প্রাইভেট কার থেকে ১৮ হাজার ৪৭০ পিস ইয়াবা, ৪৫ বোতল ফেনসিডিল ও নয়টি মোবাইল ফোন উদ্ধার করে। এ ঘটনায় আরিফুল ইসলাম, জামাল হোসেন, শাহ আলম, রাকিবুল হাসান ও শহীদুর রহমানকে গ্রেফতার করে। র‌্যাব সূত্র জানায়, গ্রেফতারকৃতদের মধ্যে শহীদুর রহমান ময়মনসিংহ সিআইডি পুলিশ পরিদর্শক ও রাকিবুল হাসান গাজীপুর টঙ্গী ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক পদে কর্মরত। গ্রেফতারকৃতদের গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে দাউদকান্দি মডেল থানার ওসির সরকারি মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।

Manual2 Ad Code

বিথী

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code