কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩

কুলাউড়ায় ৪১ কেজি গাঁজাসহ আটক ২

Manual3 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশ বিশেষ অভিযানে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) রাতে কুলাউড়া উপজেলার ভাটেরা স্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়।

 

আটককৃতরা হলেন- কুলাউড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের মৃত সিরাজ মিয়ার ছেলে তাজুল ইসলাম (৩৫) ও তার শ্যালক কুলাউড়া থানার ইসলামনগর গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে মোঃ জসিম মিয়াকে (২৭) আটক করা হয়।

Manual4 Ad Code

 

Manual5 Ad Code

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার পুলিশের একটি দল উপজেলার ৩নং ভাটেরা ইউনিয়নের অন্তর্গত ভাটেরা স্টেশন বাজারস্থ কুলাউড়া-ফেঞ্চুগঞ্জ রোড সংলগ্ন মনু মিয়ার মার্কেটের গ্যারেজে অভিযান পরিচালনা করে। এ সময় গ্যারেজে থাকা একটি প্রাইভেট কারের (ঢাকা মেট্রো গ- ১৫- ২৩৫৪) ভেতর থেকে নীল রঙের পলিথিনে মোড়ানো অবস্থায় কয়েকটি প্যাকেটে ৪১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ঐ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক জানান, আটককৃত দুই ব্যক্তি সম্পর্কে শালা-দুলাভাই। তারা তিন-চার দিন আগে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা এলাকা থেকে এই বিপুল পরিমাণ গাঁজা সংগ্রহ করে। এই গাঁজা সুবিধাজনক সময়ে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এই গ্যারেজে মজুদ রেখেছিল

 

এ ঘটনায় আটককৃত দুই ব্যক্তিসহ মোট  চারজনকে আসামি করে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে বলে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুছ ছালেক।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/কেএম/এফএ)

Manual8 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code