কুলাউড়ায় ঘরের সিঁদ কেটে শিশুকে চুরির অভিযোগ

প্রকাশিত: ৩:৪৩ অপরাহ্ণ, মে ১১, ২০২২

কুলাউড়ায় ঘরের সিঁদ কেটে শিশুকে চুরির অভিযোগ

Manual5 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় রাতে ঘরের সিঁদ কেটে ৩ বছরের একটি শিশুকে চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিশুটির মা লিজা আক্তারকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Manual1 Ad Code

 

Manual5 Ad Code

মঙ্গলবার (১০ মে) রাত আড়াইটার দিকে উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ইউপি সদস্য ঈসমাইল হোসেন ও এলাকাবাসীরা জানান, কৌলা গ্রামের আকবর মিয়ার মেয়ে লিজা আক্তারের বিয়ে হয় একই উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘরিয়াল গ্রামের দুবাই প্রবাসী মর্তুজ মিয়ার সঙ্গে। মর্তুজ মিয়া দুবাই চলে গেলে তার স্ত্রী লিজা আক্তার কৌলায় বাবার বাড়িতে চলে আসেন। দুই বছর থেকে ছোট ছেলে মাহিনকে (৩) নিয়ে সেখানেই থাকছেন তিনি। সম্প্রতি দূর সম্পর্কের এক আত্মীয় জুড়ি উপজেলার সজনু মিয়ার সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে তার।

Manual5 Ad Code

 

তারা আরো জানান, ঘটনার দিন রাতে টেলিফোনে লিজার সঙ্গে কথা হয় মজনুর। পরে মজনু রাতে ঘরের সিঁদ কেটে শিশুটিকে চুরি করেন। পালানোর সময় মজনু তার পায়ের একটি জুতা ফেলে যায়। বিষয়টি টের পেরে ঘরের লোকজন জেগে চিৎকার করতে শুরু করলেও মজনুকে ধরা সম্ভব হয়নি।

 

Manual3 Ad Code

ইসমাঈল হোসেন জানান, এ বিষয়ে রাতেই থানায় অভিযোগ করা হয়েছে। পুলিশ বিভিন্নভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্ঠা করছে।

 

কুলাউড়া থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, শিশুটির মাকে থানায় এনে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। শিশুটিকে উদ্ধার করতে বিভিন্নভাবে চেষ্ঠা চালানো হচ্ছে।

 

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, চুরি যাওয়া শিশুটিকে উদ্ধার করতে সর্বোচ্চ চেষ্ঠা অব্যাহত রয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code