কুলাউড়ায় চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, সিএনজি উদ্ধার

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২২

কুলাউড়ায় চোরচক্রের ৪ সদস্য গ্রেপ্তার, সিএনজি উদ্ধার

Manual6 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারে কুলাউড়া থানা পুলিশের অভিযানে সংঘবদ্ধ গাড়ী চোর চক্রের চার সদস্য গ্রেফতার হয়েছে। এ সময় উদ্ধার করা হয়েছে চোরাইকৃত একটি সিএনজিচালিত অটোরিকশা।

 

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২২ এপ্রিল) রাতে কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এতে এসআই মো. কামরুল হাসান এবং সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন।

 

অভিযানে কাদিপুর ইউনিয়নের মনসুর গ্রামের লকুছ মিয়া কলোনীর গেইটের ভিতর থেকে সংঘবদ্ধ গাড়ি চোরচক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় আসামীদের হেফাজত থেকে একটি নাম্বারবিহীন দুই লাইট বিশিষ্ট পুরাতন সিএনজি গাড়ি উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

আসামীদের জিজ্ঞাসাবাদে জানা যায়, সিএনজি গাড়িটি সিলেটের জালালাবাদ থানা এলাকা থেকে চুরি করা হয়েছে।

 

Manual5 Ad Code

গ্রেফতারকৃতরা হলো- সিলেটের গোলাপগঞ্জের মৃত ওয়ারিছ আলীর ছেলে শিবলু মিয়া (৩৫), কুলাউড়া থানার কাদিপুর ইউনিয়নের মনছুর গ্রামের গফুর মিয়ার ছেলে মাকিম মিয়া (৩৮), কুলাউড়া পৌরসভার মধ্য জয়পাশা গ্রামের শেখ রজমুল মিয়ার ছেলে শেখ সাজেদ আহমদ (২৮) ও জুড়ী থানার বাছিরপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রুমন মিয়া, (২৩)।

 

Manual1 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বলেন, কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code