কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে আদিবাসী তরুণ-তরুণীর মৃত্যু

প্রকাশিত: ১২:২৯ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৮

কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে আদিবাসী তরুণ-তরুণীর মৃত্যু

Manual1 Ad Code

মৌলভীবাজারের কুলাউড়ায় উপবন ট্রেনের নিচে কাটা পড়ে আদিবাসী তরুণ-তরুণীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৩০মার্চ) ভোরের উপজেলার রাতগাও ইউনিয়নের নর্থন এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে দুপুর দেড়টার দিকে কুলাউড়া রেলওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে।

Manual7 Ad Code

নিহতরা হলেন- উপজেলার মেরিনা চা বাগানের বাসিন্দা এভেন মারাকের মেয়ে সন্ধ্যা সাংমা (১৭) ও একই এলাকার আলেকজান্ডারের ছেলে জয়ন্ত রুরম (১৮)। হিতদের মধ্যে সন্ধ্যা সাংমা দিলদারপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ও জয়ন্ত রুরম কুলাউড়া ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র।

Manual8 Ad Code

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানান, ভোরে ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেন নর্থন এলাকা অতিক্রমকালে একাধিক হর্ন বাজাতে শুনা যায়, ধারণা করা হচ্ছে এসময় তারা দু’জন আত্মহত্যা করতে পারে। তাদের দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল বলে এলাকাবাসী জানায়।

Manual2 Ad Code

কুলাউড়া রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো.মনির হোসেন জানান, নিহত দু’জন আদিবাসী গারো সম্প্রদায়ের। ধারণা করছে তারা আত্মহত্যা করতে পারে। তাদের সাথে থাকা দুটি মোবাইল ফোন ঘটনাস্থলে পাওয়া গেছে। লাশ দু’টি ময়না তদন্তে পাঠনোর জন্য রেলওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code