কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০১৮

কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত: সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

Manual3 Ad Code

ঢাকা-সিলেট রেলপথে চট্টগ্রামগামী তেলবাহী ওয়াগান (৯৫২ তেলের ট্যাংক) লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

Manual5 Ad Code

বুধবার (২৮ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল স্টেশনের কাছে তেলবাহী ওয়াগানের চারটি চাকা লাইনচ্যুত হলে এ দুর্ঘটনা ঘটে।

Manual6 Ad Code

এতে ঢাকাগামী ৭১০ আন্তঃনগর পারাবত ট্রেনটি মাইজগাঁও রেল স্টেশনে আর সিলেটগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি কুলাউড়া রেল স্টেশনে আটকা পড়েছে বলে জানান, বরমচাল স্টেশন মাস্টার মো. কাজল।

কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন বরমচাল রেল স্টেশনে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। বিকাল সাড়ে ৫টা নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে আসতে পারে বলে জানান তিনি।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code