সিলেট ১৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৫১ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২২
ফাইল ছবি
কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় চলতি পিকআপভ্যানে দৌঁড়ে ওঠতে গিয়ে হাত ফসকে গাড়ির নিচে চাপা পড়ে আহাদুর রহমান আহাদ (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে কুলাউড়া পৌর এলাকার দত্তরমুড়ি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। আহাদ ওই এলাকার বাসিন্দা ইছবর আলীর ছোট ছেলে।
আহাদের বড় ভাই ফাহিম আহমদ জানান, সোমবার সকালে বাড়ির পাশে শিশু আহাদ একটি চলতি পিকআপভ্যানের পিছনে ওঠতে যায়। এ সময় পিকআপভ্যান চালক গাড়িটি ঘুরানোর জন্য পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হাত ফসকে আহাদ গাড়ির নিচে চাপা পড়ে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, দুর্ঘটনায় মারা যাওয়া শিশুর অভিভাবকদের কোনো অভিযোগ নেই। যথাযথ প্রক্রিয়ায় শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Design and developed by ওয়েব হোম বিডি