কুলাউড়ায় পুকুরে ভেসে উঠলো দুই ভাইয়ের লাশ

প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২২

কুলাউড়ায় পুকুরে ভেসে উঠলো দুই ভাইয়ের লাশ

Manual1 Ad Code

কুলাউড়া প্রতিনিধি :
মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরে ডুবে দুই ভাই মারা গেছে। রোববার (১০ জুলাই) বিকেলে উপজেলার টিলাগাঁও ইউপির বিজলী গ্রামে এ ঘটনা ঘটে।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

মৃত দুই শিশু একই গ্রামের বাসিন্দা রিংকু মল্লিক ও সুরভি মল্লিক দম্পতির সন্তান রুহিত মল্লিক ও পর্ব মল্লিক। রুহিত পাশের পৃথিমপাশা ইউপির আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজে ষষ্ঠ শ্রেণিতে এবং পর্ব মল্লিক সদপাশা প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণিতে পড়তেন।

 

জানা গেছে, দুই সন্তানকে নিয়ে পৃথিমপাশা ইউপির রবিরবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন রিংকু-সুরভি দম্পতি। বিজলী গ্রামের বাড়িতে তারা ঘর নির্মাণ করছেন। ঈদের ছুটি থাকায় বিকেলের দিকে দুই সন্তানকে নিয়ে তারা কাজ দেখতে যান।

 

এ সময় রিংকু বাড়িতে খনন করা পুকুরের পাড়ে গাছের চারা রোপণ করছিলেন। সুরভি অন্য কাজে ব্যস্ত ছিলেন। একপর্যায়ে রুহিত ও পর্বকে ডাকাডাকি করে খোঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যা ছয়টার দিকে পুকুরে তাদের লাশ পাওয়া যায়।

 

Manual3 Ad Code

টিলাগাঁও ইউপি চেয়ারম্যান আবদুল মালিক বলেন, পর্ব পুকুরে নেমে পড়লে রুহিত তাকে রক্ষা করতে গিয়ে দুজনেই ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। তাদের লাশ উদ্ধারের সময় একজনের হাত আরেকজনের হাতে ধরা ছিল।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code