কুলাউড়ায় বিয়েতে প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গলা কেটে হত্যা

প্রকাশিত: ৬:০১ অপরাহ্ণ, জুলাই ৯, ২০১৭

কুলাউড়ায় বিয়েতে প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে গলা কেটে হত্যা

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার কুলাউড়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রেহানা আক্তার (১৭) নামের এক তরুণীকে জবাই করে হত্যা করেছে এক পাষণ্ড। এসময় তার সাথে আরো কয়েকজন ছিল বলে ধারণা করছে পুলিশ।

Manual4 Ad Code

শনিবার রাত ৩টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাগৃহাল গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত রেহানা একই গ্রামের সে একই এলাকার মো. আছকর আলীর মেয়ে।

Manual8 Ad Code

খোঁজ নিয়ে জানা যায়, একই ইউনিয়নের আশ্রয়গ্রাম এলাকার রকিব আলীর ছেলে লাল মিয়া রেহানাকে বিয়ের প্রস্তাব দেয়। এতে রেহানা রাজি না হলে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতো সে। পরে রোববার (৯ জুলাই)  লাল মিয়া ৬ থেকে ৭ জন সন্ত্রাসী মেয়ের বাবার আছকর আলীর বাড়িতে গিয়ে ঘরে ঢুকে রেহানাকে অস্ত্র দিয়ে উপর্যপুরি আঘাত করে গলা কেটে হত্যা করে। এসময় মেয়ের বাবা আছকর আলী বাঁধা দিলে তাকেও মারধর করে।

Manual6 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভুষন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code