সিলেট ১৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৮
মৌলভীবাজারের কুলাউড়ায় মাইক্রবাসের চাপায় ৪ বছরের এক শিশু নিহত হয়েছে। সোমবাার (০২ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় পৌর এলাকার চাতলগাঁও নামক স্থানে ঘটনাটি ঘটে।
নিহত সাাফি আহমদ (৪) চাতলগাঁও গ্রামের শফিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রবাস (সিলেট-চ ১১-০৭১৬) সফিকে চাপা দেয়। পরে আশেপাশে থাকা লোকজন শিশুটিকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ওসি শামীম মুসা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়ীটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনী পদক্ষেপ নেয়া হচ্ছে।
Design and developed by ওয়েব হোম বিডি