কৌশলে ক্ষমতা দখলের চেষ্টা চলছে : নজরুল

প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, নভেম্বর ১৭, ২০১৬

কৌশলে ক্ষমতা দখলের চেষ্টা চলছে : নজরুল

Manual1 Ad Code

500x350_d7fba1d3a500adbd8e804466b5c1f4ad_145850najrul_kalerkantho_pictureসুরমা মেইল ডেস্ক :: আওয়ামী লীগের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, নানা কৌশলে নির্বাচনের নামে প্রহসন করে আবার তারা ক্ষমতা দখলের চেষ্টা করছে। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন। মজলুম জননেতা আবদুল হামিদ খান ভাসানী ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ ন্যাপ।

Manual8 Ad Code

নজরুল ইসলাম বলেন, দেশের সকলেই অবগত পৌরসভা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, সিটি মেয়র নির্বাচন কিভাবে হয়েছে। সেই প্রক্রিয়ায় নির্বাচিতদের দ্বারা জেলা প্রশাসক নির্বাচিত করা হচ্ছে। এমনতো দেখা যেতে পারে এই জেলা প্রশাসকরা জাতীয় পর্যায়ে প্রতিনিধি নির্বাচিত করবেন। তাই বিএনপি স্পষ্ট করে বলতে চায়, জনগণ এইসব কৌশল মানবে না। জনগণ চায় তাদের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে। তারাই রাষ্ট্র পরিচালনা করবে।

Manual2 Ad Code

তিনি বলেন, সম্প্রতি নাসিরনগর ও গোবিন্দগঞ্জে হিন্দু সম্প্রদায় ও সাঁওতালদের ওপর হামলাকে কেন্দ্র করে সবাই বলছে, দলীয় কোন্দল এবং একজন মন্ত্রীর প্রত্যক্ষ হস্তক্ষেপ রয়েছে। কিন্তু জনগণকে বিভ্রান্ত করার জন্য এবং ভিন্নখাতে প্রভাবিত করার জন্য এর পেছনে নানান ষড়যন্ত্র আবিষ্কার করা হচ্ছে। নাসিরনগরে একজন বিএনপি নেতাকে আসামি করে বিপুল প্রচার দিয়ে বুঝানোর চেষ্টা চলছে যে, এ ঘটনার সঙ্গে বিএনপি জড়িত আছে। সেভাবেই হয়তো গোবিন্দগঞ্জে কোনো সাঁওতালকে বিএনপি বানিয়ে দেওয়া হবে।

একটি কথা মনে রাখতে হবে, এ ধরনের ঘটনা অমার্জনীয় অপরাধ এর সুষ্ঠু বিচার হওয়া দরকার। তাই এটা নিয়ে রাজনীতিকরণ কিংবা বিরোধী দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য এটা ভিন্নভাতে প্রভাবিত করার মাধ্যমে প্রকৃত অপরাধীকে আড়াল করার যে চেষ্টা শুভ হবে না। এটা জনগণের বিপক্ষে যাবে। রাষ্ট্রের বিপক্ষে যাবে যোগ করেন তিনি। বিএনপির এই সিনিয়র নেতা বলেন, আজকে জনগণ বিপদাপন্ন। একটি কার্যকর গণতান্ত্রিক প্রক্রিয়া ছাড়া দেশে যে দুর্নীতি, খুন, গুম, অপহরণ, নারী নির্যাতন চলছে তা থেকে মুক্তি নাই। তাই বিএনপি চেয়ারপারসন আগামীকাল (শুক্রবার) নির্বাচনের ব্যাপারে কিছু বক্তব্য উপস্থাপন করবেন। কারণ বিএনপি জনগণের পাশে আছে। মজলুম জনগণের পক্ষে কাজ করছে।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code