কোটা সংস্কার: হবিগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগ ও পুলিশের বাঁধা

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, এপ্রিল ১২, ২০১৮

কোটা সংস্কার: হবিগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধনে ছাত্রলীগ ও পুলিশের বাঁধা

Manual6 Ad Code

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে হবিগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন ছাত্রলীগ ও পুলিশের বাঁধায় পণ্ড হয়েছে। বুধবার (১১ এপ্রিল) দুপুর ১২টার দিকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শহরের টাউন হলের সামনে এ মানববন্ধন শান্তিপূর্ণভাবে শুরু হয়।

এক পর্যায়ে ছাত্রলীগ ও পুলিশ গিয়ে তাদের বাধা দিলে শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতন্ডা হয়। এ সময় পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

Manual3 Ad Code

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য নানা শ্লোগান দেয়। তাদের হাতে শোভা পায় বিভিন্ন প্লেকার্ড। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code