কোপার ফাইনালে বার্সা-সেভিয়া মুখোমুখি আজ

প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০১৬

কোপার ফাইনালে বার্সা-সেভিয়া মুখোমুখি আজ

Manual2 Ad Code

বার্সা-সেভিয়াস্পোর্টস ডেস্ক : গত মৌসুমে ট্রেবল শিরোপা জিতেছিল বার্সেলোনা। এবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছে। লা লিগা ধরে রেখেছে। আরেকটি ফাইনাল রোববার। এই ম্যাচে সেভিয়াকে হারাতে পারলে ডাবল শিরোপা জেতা হবে স্প্যানিশ জায়ান্টদের।

এদিকে সেভিয়াও ডাবল শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামছে। লা লিগায় তারা সপ্তম স্থানে থেকে মৌসুম শেষ করেছে। তবে ইউরোপা লিগের ফাইনালে লিভারপুলকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। ইউরোপায় সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের রেকর্ডটি আরো বর্ধিত করল তারা। পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়ে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও নিশ্চিত করেছে।

এবার কোপার শিরোপা জিততে রোববার বার্সেলোনার মুখোমুখি হবে সেভিয়া। বাংলাদেশ সময় রাতে ১টা ৩০ মিনিটে ভিনসেন্ট কালদেরোনে শুরু হবে ম্যাচটি।

ইতোমধ্যে সেভিয়া তারকা ইয়ান র‌্যাকেটিচ হুঙ্কার ছেড়েছেন। মেসি-সুয়ারেজদের দুঃস্বপ্নের রাত পরিণত করতে প্রস্তুত রয়েছেন তারা। তবে কাগজে কলমে সেভিয়ার চেয়ে অনেক এগিয়ে আছে কাতালান ক্লাবটি।

Manual3 Ad Code

নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচেই জিতেছে বার্সেলোনা। রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে লা লিগার শিরোপা জিতেছে। অন্যদিকে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে সেভিয়া। জিতেছে মাত্র দুটিতে।

Manual1 Ad Code

মুখোমুখি লড়াইয়েও সেভিয়ার চেয়ে এগিয়ে আছে বার্সা। সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে ব্লুগ্রানারা। বিপরীতে একটি জয় সেভিয়ার। অন্যটি ড্র।

Manual1 Ad Code

কোপা ডেল রে’র ইতিহাসে সবার শীর্ষে বার্সেলোনা। সবচেয়ে বেশিবার শিরোপা জয়ের রেকর্ড তাদের। ২৭ বার চ্যাম্পিয়ন। ১০ বার রানার্স আপ হয়েছে ক্লাবটি। বিপরীতে ১৯০৩ সালে কোপা ডেল রে শুরু হওয়ার পর থেকে মাত্র ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে সেভিয়া। আর রানার্স আপ মাত্র ২ বার।

এদিকে টানা তৃতীয়বারের মতো কোপার ফাইনাল খেলছেন মেসিরা। শেষবার অ্যাথলেটি বিলাবাওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন। তার আগের বার রিয়াল মাদ্রিদের কাছে হেরেছেন তারা। মেসি-নেইমারের সঙ্গে থাকা সুয়ারেজ আছেন দুর্দান্ত ফর্মে। লা লিগার শেষ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন উরুগুয়ের স্ট্রাইকার।

Manual7 Ad Code

সেভিয়ার ফাইনাল খেলা হয়েছে ২০১০ সালে। চ্যাম্পিয়নও হয়েছিল। তবে রানার্স আপ হওয়ার রেকর্ড সেই ১৯৬২ সালে। তারপর মাত্র ২ বার ফাইনাল খেলেছিল। শেষবার হারিয়েছিল অ্যাটলোটিকো মাদ্রিদকে।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code