কোভিড হাসপাতালে গোলাগুলি, নিহত ১

প্রকাশিত: ২:৪৮ অপরাহ্ণ, জুন ২৪, ২০২১

কোভিড হাসপাতালে গোলাগুলি, নিহত ১

Manual1 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : থাইল্যান্ডের একটি অস্থায়ী কোভিড হাসপাতালে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে এক বৃদ্ধা রোগী নিহত হয়েছে। তার বয়স ৫৪ বছর। বৃহস্পতিবার (২৪ জুন) ওই হামলা চালায় সাবেক এক সেনা সদস্য।

 

Manual2 Ad Code

পুলিশ জানিয়েছে, অস্থায়ী ওই হাসপাতালে এলোপাতাড়ি গুলি চালানোর আগে একটি স্টোরের কর্মীকে গুলি করে হত্যা করেন ওই সাবেক সেনা সদস্য। কী কারণে তিনি এভাবে হামলা চালালেন সে বিষয়টি এখনো পরিষ্কার নয়।

Manual4 Ad Code

 

আঞ্চলিক পুলিশ প্রধান আম্ফল বুয়ারাবপর্ন রয়টার্সকে জানান, সন্দেহভাজন ওই হামলাকারীর বয়স ২৩ বছর। ধারণা করা হচ্ছে, ব্যাংককের কাছাকাছি অবস্থিত পাথুম থানি এলাকায় অবস্থিত অস্থায়ী ওই কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা মাদকাসক্ত। সাবেক ওই সেনা সদস্য মাদককে ঘৃণা করেন।

 

Manual7 Ad Code

সন্দেহভাজন ওই হামলাকারী মনে করেছিলেন, হাসপাতালে ভর্তি হওয়া সবাই মাদকাসক্ত। সে কারণেই হয়তো তিনি এই হামলা চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

 

ওই হাসপাতালটি প্রথমদিকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্র হিসেবে সেবা দিলেও বর্তমানে এটি অস্থায়ী কোভিড-১৯ আক্রান্ত রোগীর চিকিৎসাসেবা দিচ্ছে।

 

Manual2 Ad Code

পুলিশ প্রধান আম্ফল জানান, হাসপাতালে হামলা চালানোর কয়েক ঘণ্টা আগেই সন্দেহভাজন ওই হামলাকারী একটি স্টোরের এক কর্মীর সঙ্গে কথাকাটাকাটির এক পর্যায়ে তাকে গুলি করে হত্যা করেন। সন্দেহভাজন ওই ব্যক্তিকে ইতোমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code