কোভিড-১৯: নির্বাচন এক মাস পেছালো জেসিন্ডার সরকার

প্রকাশিত: ১:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

কোভিড-১৯: নির্বাচন এক মাস পেছালো জেসিন্ডার সরকার

Manual2 Ad Code

 

আন্তর্জাতিক ডেস্ক ,

Manual4 Ad Code

 

Manual2 Ad Code

নিউজিল্যান্ডে নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ দেখা দেয়ায় দেশটির জাতীয় নির্বাচন ৪ সপ্তাহ পিছিয়ে দেয়া হয়েছে।

 

নির্ধারিত সময় থেকে এক মাস পর নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। খবর আলজাজিরা ও বিবিসির।

 

Manual1 Ad Code

সোমবার নির্বাচন পিছিয়ে দেয়ার সিদ্ধান্তের কথা জানান আরডার্ন। ১৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের সংসদীয় নির্বাচনে ভোটগ্রহণ করার কথা ছিল। নতুন তারিখ অনুযায়ী ভোট হবে ১৭ অক্টোবর।

 

করোনাভাইরাস পরিস্থিতি দ্রুত সামাল দিতে অনেকটাই সফল নিউজিল্যান্ড। কিন্তু গত সপ্তাহে দেশটিতে নতুন করে সংক্রমণের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশটির বৃহত্তম নগরী অকল্যান্ডে আবারও লকডাউন ঘোষণা করা হয়েছে।

 

করোনার নতুন সংক্রমণের কারণে নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছিল রাজনৈতিক দলগুলো। সবার মতামতেই পিছিয়ে দেয়া হলো নির্বাচনের তারিখ।

 

এ বিষয়ে আরডার্ন বলেন, নির্বাচন পেছানোর কোনো ইচ্ছাই আমার ছিল না। তবে করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে পেছানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। নতুন যে তারিখ নির্ধারণ করা হয়েছে এরপর আর নির্বাচন পেছানোর ইচ্ছা নেই আমাদের।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code