কোভিড-১৯: ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে দ্বিতীয় ভারত

প্রকাশিত: ১০:৪৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২০

কোভিড-১৯: ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে দ্বিতীয় ভারত

Manual3 Ad Code

আন্তরজাতিক ডেস্ক ,

Manual4 Ad Code

 

কোভিড-১৯ মহামারী আসন গেড়ে বসেছে প্রতিবেশী দেশ ভারতে। গত কয়েকদিন ধরে ৮০ থেকে ৯০ হাজারের ঘরে ঘোরাফেরা করছে সংক্রমণের সংখ্যা। এরই ফলশ্রুতিতে ব্রাজিলকে পেছনে ফেলে করোনা সংক্রমণে ভারত এখন বিশ্বে দ্বিতীয়।

Manual4 Ad Code

 

Manual6 Ad Code

করোনা সংক্রমণে ভারতের সামনে এখন কেবল যুক্তরাষ্ট্র। তবে যুক্তরাষ্ট্রের চেয়ে দৈনিক দ্বিগুণ সংক্রমণের এই ধারা অব্যাহত থাকলে করোনায় সবচেয়ে বিধ্বস্ত ওই দেশটিকেও ছাড়িয়ে যাবে বিশ্বের দ্বিতীয় জনবহুল এই দেশ।

 

সোমবার সকালে বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ও সংক্রমণের হিসাব রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ড্ওমিটারের তথ্যানুযায়ী, দ্বিতীয় স্থানে উঠে আসা ভারতে মোট ৪২ লাখ ২ হাজার ৫৬২ জনের করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৭১ হাজার ৬৮৭ জন।

 

তৃতীয় স্থানে নেমে যাওয়া ব্রাজিলে সংক্রমিত হয়েছে ৪১ লাখ ৩৭ হাজার ৬০৬ জন। লাতিন আমেরিকার দেশটিতে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ৬৮৬ জন।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code