কোভিড-১৯: শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে

প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২০

কোভিড-১৯: শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যু ১ লাখ ৭৩ হাজার ছাড়িয়ে

Manual4 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক ,

 

Manual3 Ad Code

কোভিড-১৯ মহামারীতে শুধু যুক্তরাষ্ট্রেই মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন ১ লাখ ৭৩ হাজারের বেশি মানুষ। যা বিশ্বে মোট মৃত্যুর প্রায় এক চতুর্থাংশ।

 

বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃত ও আক্রান্তদের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, সোমবার বেলা ১ টা পর্যন্ত কোভিড-১৯ এ শুধু যুক্তরাষ্ট্রেই ১ লাখ ৭৩ হাজার ১২৮ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ৫৫ লাখ ৬৬ হাজার ৩২ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ২৯ লাখ ২২ হাজার ৭২৪ জন।

Manual4 Ad Code

 

তবে জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানে সেই সংখ্যাটা একটু কম। হপকিন্সের কোভিড-১৯ ড্যাশবোর্ডের তথ্যানুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা নাগাদ যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭০ হাজার ৫২ জনে।

 

রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ৪৮৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা দুঃখজনক এই মাইলফলকটি পার হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

 

জনস হপকিন্সের হিসাবে ৫৪ লাখেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে ট্রাম্পের দেশে। এর মধ্য দিয়ে সংক্রমণ ও মৃত্যুতে বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। তবে পরীক্ষার সংখ্যা এখনও স্বাস্থ্য বিশেষজ্ঞদের সুপারিশকৃত স্তরে উন্নীত করতে না পারায় দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে।

 

ওয়ার্ল্ডওমিটার বলছে, সোমবার দুপুর পর্যছন্ত করোনাভাইরাসে বিশ্বে মারা গেছেন ৭ লাখ ৭৩ হাজার ১২২ জন। আর আক্রান্ত হয়েছেন ২ কোটি ১৮ লাখ ২৮ হাজার ৯৯৭ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১ কোটি ৪৫ লাখ ৬৫ হাজার ২৫১ জন। এতে করে দেখা যাচ্ছে বিশ্বে মোট মৃত্যুর প্রায় চার ভাগের এক ভাগ মৃত্যু হয়েছে শুধু যুক্তরাষ্ট্রেই।

Manual2 Ad Code

 

তবে জনস হপন্সি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, বিশ্বজুড়ে করোনাভাইরাস আক্রান্তের মোট সংখ্যা ২ কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৮৬ জন। এ পর্যন্ত ৭ লাখ ৭৫ হাজার ২৪৬ জনের মৃত্যু হয়েছে। প্রায় এক-চতুর্থাংশ আক্রান্ত ও মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র ভাইরাসটির বৈশ্বিক উপকেন্দ্রে হিসেবেই রয়ে গেছে।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual2 Ad Code