কোম্পানীগঞ্জে প্রশাসনের সাথে শ্রমিক ও ব্যাবসায়ীদের মতবিনিময়

প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০১৭

কোম্পানীগঞ্জে প্রশাসনের সাথে শ্রমিক ও ব্যাবসায়ীদের মতবিনিময়

Manual7 Ad Code

আলী হোসেন, কোম্পানীগঞ্জ থেকে :: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার স্থানীয় ভোলাগঞ্জ আরাবিয়া হাফিযিয়া মাদ্রাসা প্রাঙ্গণে উপজেলার শ্রমিক ও ব্যাবসায়ীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বাছির।

Manual8 Ad Code

তিনি বলেন, এই উপজেলার মানুষ পাথরের সাথে সম্পৃক্ত, যুগে যুগে বহুকাল থেকে হাত দ্বারা ম্যানুয়েল/সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন করে আসছে, কিন্তু বর্তমানে আগের মত পাথর না থাকায় শ্রমিকরা বিকল্প পথ হিসাবে বোমা মেশিন চালিয়ে পাথর উত্তোলন করছে। যা পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের প্রতি তিনি জোর দাবী জানান।

Manual2 Ad Code

সভায় তিনি আরো বলেন, যেহেতু এই উপজেলা শ্রমিক অধ্যুষিত এলাকা তাই প্রশাসনকে নিয়ে শীঘ্রই বিকল্প ব্যাবস্থার মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ করে দেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল লাইছ বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্তেও ভোলাগঞ্জ পাথর কোয়ারীতে রাতের অন্ধকারে অবাধে মেশিন চলছে, যার কারনে পরিবেশ ও ধলাই ব্রীজ ঝুকিপুর্ণ অবস্থায় রয়েছে।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য ঘন ঘন অভিযান হওয়ার পরেও কিভাবে রাতের আধারে বোমা মেশিন চলে তা বোঝা মুশকিল হয়ে পড়ছে। শুধু অভিযান নয় বিকল্প ব্যাবস্থার মাধ্যমে প্রতিহত করা হবে বলেও তিনি জানান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত রহুল আমিন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, ইসলামপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়া, শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ফোরামের ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আকবর রেদওয়ান মনা, ব্যাবসায়ী বশির আহমদ ও ফরহাদ হোসেন প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code