তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেল যুবক

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুন ২২, ২০২৬

তাহিরপুরে পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেল যুবক

Manual8 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল গ্রামে পাহাড়ি ঢলের পানিতে ঘরের সঙ্গে ভেসে গেছে রুবেল মিয়া (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক। ফায়ার সার্ভিসের ডুবরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও ওই যুবকের সন্ধান পাওয়া যায়নি।

 

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

Manual6 Ad Code

 

এলাকাবাসী জানান, ভারী বৃষ্টি ও উজান থেকে আসা পাহাড়ি ঢলে উপজেলার নদ-নদীর পানি বৃদ্ধি পায়। বড়দল গ্রামের মাঝের খালটির পানি বৃদ্ধি পেয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। সোমবার সকালে খাল উপচে পানি প্রবেশ করতে শুরু করে। এ সময় খাল সংলগ্ন রুবেল মিয়ার ঘর পানিতে ভেসে যায়।

 

Manual7 Ad Code

বড়দল ইউনিয়ন পরিষদের সদস্য জুয়েল আহমদ জানান, বড়দল পুরান হাটির বশিরুল হকের ছেলে রুবেল মিয়া মানসিক ভারসাম্যহীন। তাকে দীর্ঘদিন ধরে ঘরের একটি পরিত্যক্ত কক্ষে শিকল দিয়ে বেঁধে রেখেছিলেন পরিবারের সদস্যরা। সকালে পাহাড়ি ঢলে হঠাৎ ঘরটি ভেঙে পানিতে ভেসে যায়। শিকলে বাঁধা অবস্থায় রুবেল মিয়া তলিয়ে যান পানিতে। ফায়ার সার্ভিসের ডুবরিদল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালালেও শেষ খবর পাওয়া পর্যন্ত যুবককে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন এই ইউপি সদস্য।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিখোঁজ যুবককে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code