কৌশলী সরকার আওয়ামী লীগ : শামসুজ্জামান দুদু

প্রকাশিত: ৩:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০১৬

কৌশলী সরকার আওয়ামী লীগ : শামসুজ্জামান দুদু

Manual7 Ad Code

download-5সুরমা মেইল ডেস্ক ::  বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ সরকার সাংবিধানিক নয়, কৌশলী সরকার। রবিবার (৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক প্রতিবাদী নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual5 Ad Code

তিনি বলেন, এই সরকার কৌশলী। প্রত্যক্ষ ভোটে নির্বাচিত নয়, গায়ের জোরে ক্ষমতায় থাকা সরকার। অথচ সংবিধানে উল্লেখ রয়েছে প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ প্রতিবাদী নাগরিক সমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল নামক একটি সংগঠন এর আয়োজন করে।

জঙ্গিবাদ প্রসঙ্গে দুদু বলেন, বিএনপি শুধু জঙ্গিবাদের বিরুদ্ধেই নয়, বরং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া তাদের (জঙ্গিদের) আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে প্রধানমন্ত্রী জঙ্গিদের ধরে বিচারের আওতায় না এনে ক্রসফায়ার দিয়ে কী ম্যাসেজ দিতে চাচ্ছেন?

Manual6 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপি নেতা বলেন, আপনি এতো কিছু করেছেন এতো কিছু দাবি করেন, এমনকি নোবেল পুরস্কার প্রত্যাশা করেন তাহলে জনপ্রিয়তা যাচাইয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে দেখেন না? এত ভয় কীসের? বিএনপি তথা দেশের মানুষ ভোট দিতে চায়।

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম মুছে ফেলা মানে গণতন্ত্রকে মুছে ফেলা বলেও মন্তব্য করেছেন দুদু।

Manual5 Ad Code

জনপ্রিয়তা যাচাইয়ে গণভোটের আহবান জানিয়ে সাবেক এই ছাত্র নেতা বলেন, গণতন্ত্রেও লড়াই চলছে। আর সেই গণতন্ত্রেও স্বপক্ষে যারা রয়েছে তারা বিজয়ী হবেই।

শাহজাদা সৈয়দ মো. ওমর ফারুক পীরসাহেবের সভাপতিত্বে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয় পার্টি (কাজী জাফর) প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন, বিএনপি নেতা খালেদা ইয়াসমিন, আবু নাসের মোহাম্মদ রহমত উল্লাহ, ছাত্রদলের দফতর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code