সিলেট ২১শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০১৭
সুরমা মেইল ডেস্ক :: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, সংবিধান অনুযায়ী ক্ষমতাসীন সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এ সরকারের প্রধান থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে রাজধানীর একটি হোটেলে, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
বিএনপি কেয়ামত পর্যন্ত অপেক্ষা করবে তবু বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাবে না- বিএনপির এক নেতার এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় মেনন বলেন, কিন্তু তারা কেয়ামত পর্যন্ত অপেক্ষা করলেও নির্বাচন তাদের জন্য থেমে থাকবে না।
বিএনপি আগামী জাতীয় নির্বাচনকে বিতর্কিত করতে চায় বলে মন্তব্য করে মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বিএনপি একই সঙ্গে আগামী নির্বাচনে অংশ গ্রহণ এবং নির্বাচনকে বিতর্কিত করার প্রস্তুতি নিয়েছে। বিএনপি নির্বাচনী ইস্তেহার, প্রার্থী বাছাই, বের হয়ে যাওয়াদের দলে নিয়ে আসাসহ সকল প্রস্তুতি গ্রহণ করছে।
Design and developed by ওয়েব হোম বিডি