খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জি-২০ সম্মেলন শুরু

প্রকাশিত: ২:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২২

খাদ্য নিরাপত্তাকে প্রাধান্য দিয়ে জি-২০ সম্মেলন শুরু

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক :
খাদ্যনিরাপত্তাকে প্রাধান্য দিয়ে শুরু হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির ২০টি দেশের জোট জি-২০-এর সম্মেলন। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে বালিতে সম্মেলনের উদ্বোধন করেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো। সূচনা বক্তব্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে রাশিয়া-ইউক্রেনের মধ্যকার যুদ্ধ অবসানের জোরালো আহ্বান জানান তিনি।

Manual6 Ad Code

 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, সম্মেলনে বিশ্বের খাদ্যনিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের ফলে সারা বিশ্বে যে খাদ্যসংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় খাদ্যনিরাপত্তার বিষয়টি প্রাধান্য পাবে এই সম্মেলনে।

Manual3 Ad Code

 

সম্মেলনের আগের দিন সোমবার দ্বিপক্ষীয় বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। বৈঠকে বাইডেন জানিয়েছেন, তিনি দেশ দুটির মধ্যে সংঘাত দেখতে চান না। অন্যদিকে তাইওয়ান ইস্যুতে কোনো বাড়াবাড়ি বরদাশত করা হবে না বলে সাফ জানিয়েছেন সি। দুই পরাশক্তির মধ্যে সম্পর্কের এমন টানাপোড়েনের সময় এই বৈঠক হয়।

 

এ ছাড়া ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বৈশ্বিক খাদ্যসংকট মোকাবিলায় দুই নেতা আলোচনা করেছেন বলে জানা গেছে।

 

Manual2 Ad Code

এদিকে জি-২০ সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনকি তিনি ভার্চুয়ালি বৈঠকে অংশ নেবেন কি না, তাও জানা যায়নি।

 

Manual7 Ad Code

অন্যদিকে জি-২০ জোটের সদস্য না হলেও সম্মেলনে ভার্চুয়ালি অংশ নিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি রাশিয়ার প্রতি ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধের আহ্বান জানান।


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code